মৌলভীবাজার জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে গ্রহন ভোট চলছে

October 20, 2020,

স্টাফ রিরেপার্টার॥ মৃত্যুজনিত কারণে শুন্য হওয়া মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, ২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ ও ৬টি ইউনিয়নের সদস্য পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে।

মঙ্গলবার ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিভিন্ন কেন্দ্রে উৎসব মূখর পরিবেশ ও সুশৃংখল ভাবে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। জেলায় বিভিন্ন পদে সব মিলিয়ে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিছবাহুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি) প্রতিদ্বন্ধিতা করছেন।

জেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে মোট ৯৪৪ জন ভোটার ১৫টি কেন্দ্রে জেলা পরিষদ চেয়ারম্যন পদে ভোট প্রদান করবেন।

এছাড়া শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে মোঃ আব্দুর রশিদ, জাতীয় পাটি থেকে  মোঃ কবির আহমদ, সতন্ত্র¿ প্রার্থী হিসেবে ডাঃ আবুল বাশার, কাওছার আহমদ ও জলিল মাহমুদ প্রতিদ্বন্ধিতা করছেন।

অপর দিকে মির্জাপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে অপূর্ব চন্দ্র দেব, বিএনপি থেকে ধানছড়া প্রতীক নিয়ে মোঃ সুফি মিয়া প্রতিদ্বন্ধিতা করছেন।

জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন দূপুর ২টা ও বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ ভোট গ্রহন চলবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com