জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মিছবাহুর রহমান বিজয়ী

October 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান চশমা প্রতীক নিয়ে ৬৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসাবে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি) পেয়েছেন ২০১ ভোট। ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে দুপুর ২টা পর্যন্ত । ১৫টি কেন্দ্রে ৯৪৪ জন ভোটারের মধ্যে প্রাপ্ত বৈধ ভোট হয়েছে ৯৩৪টি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com