কুলাউড়া

তিন দিনের গার্লস গাইড ক্যাম্পের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ৩য় উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২৩ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৩ জানুয়ারি রাতে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে তিন দিনব্যাপী এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান...

কুলাউড়ায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

মাহফুজ শাকিল॥ কুলাউড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার ২ জানুয়ারি সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ও...

কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভার উদ্যোগে শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা স্বরূপ উপহারের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার ১ জানুয়ারি বিকালে পৌরসভা কার্যালয়ে সাড়ে ৪ শত শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।...

কুলাউড়ায় চোর ও ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি॥ ছিনতাই, ডাকাত ও মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে কুলাউড়ায় পুলিশ। রোববার ১ জানুয়ারি রাতে উপজেলা জয়চন্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার ২রা জানুয়ারি সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।...

কুলাউড়ায় সেই আলোচিত দুর্নীতিবাজ উপজেলা প্রকৌশলীকে অবশেষে ব্রাহ্মণবাড়িয়ায় বদলী

মাহফুজ শাকিল॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুলাউড়া কার্যালয়ের সেই আলোচিত দুর্র্নীতিবাজ উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম মৃধাকে অবশেষে বদলী করা হয়েছে। তাঁর নতুন কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। এলজিইডি’র প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন স্বাক্ষরিত এক পত্রে সম্প্রতি তাকে...

কুলাউড়ায় গাঁজাসহ আটক ১

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় কোকিল তাষা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার ১ জানুয়ারি তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত কোকিল তাষা ক্লিভডন চা বাগানের (পাট্টা লাইন)...

কুলাউড়ায় বছরের শুরুতে নতুন বই পেলেন শিক্ষার্থীরা

মাহফুজ শাকিল॥ কুলাউড়ায় ১লা জানুয়ারি বছরের শুরুতে বই উৎসবে নতুন বই পেয়েছেন শিক্ষার্থীরা। উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সবক’টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার নবীন চন্দ্র...

শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পেলেন কুলাউড়ার মুহিবুর রহমান কোকিল

মাহফুজ শাকিল॥ মৌলভীবাজারের প্রথম শ্রেণীর ঠিকাদার এম.আর ট্রেডিং -এর চেয়ারম্যান মুহিবুর রহমান কোকিল টানা ১১ বারের মত মৌলভীবাজারের শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পেয়েছেন। কর অঞ্চল সিলেট ২০২১-২০২২ অর্থবছরে সর্বোচ্চ কর দাতার পুরস্কারে তাকে ভূষিত করা হয়। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর দুপুরে...

কুলাউড়ায় পারিবারিক কমিটির কবল থেকে মসজিদ রক্ষার আবেদন

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আবুতালিপুর জামে মসজিদকে পারিবারিক কমিটির কবল থেকে রক্ষা করার আবেদন জানিয়েছেন এলাকার লোকজন। এ নিয়ে পঞ্চায়েতের সাধারণ লোকজন স্বাক্ষর করে জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যানের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়,...

কুলাউড়ায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী সমিতির অবস্থান কর্মসূচী

এইচ ডি রুবেল ॥ কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার ২৮ ডিসেম্বর সকালে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট পালন করেছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি। কুলাউড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের অংশগ্রহনে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com