কুলাউড়া ও শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী শিব চতুর্দশী উৎসব ও মেলা

February 20, 2023,

বিকুল চক্রবর্তী॥ কুলাউড়া ও শ্রীমঙ্গলে বিভিন্ন অনুষ্ঠান সূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে তিন দিন ব্যাপী শিব চতুর্দশী উৎসব ও মেলা। এ উপলক্ষ্যে উভয় স্থানে হাজারো পূর্ণার্থীর সমাগম ঘটে।

শনিবার ১৯ ফেব্রুয়ারি রাত থেকে জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর শিব বাড়িতে পূর্জাচনা ও শিবরাত্রী ব্রত পালন শুরু হয়।

একই সাথে জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের কয়েকশ বছরের প্রাচীন নিন্মাই শিববাড়িতে ভিড়জমে লাখো পূনার্থীর।

পূনার্থীরা শিববাড়ী দিঘিতে পূণ্যস্থান করেন, কেউ চুল দান করেন। অনেক নকুলদানা ও বাতেসা দিয়ে লুট দেন। সোমবার ২০ ফেব্রুয়ারি সকালে এ উৎসবের সমাপ্ত হবে বলে জানান, আয়োজক কমিটি। এ উপলেক্ষ্যে মন্দির প্রাঙ্গনে বসে মেলা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com