কুলাউড়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসীদের হামলা

February 25, 2023,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার স্বনামধন্য তরুণ ব্যবসায়ী,সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মিনহাজ উদ্দিন সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছেন। ২৫ ফেব্রুয়ারি  সকালে বাড়ি থেকে শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে তাকে একদল সন্ত্রাসী অর্তকিত হামলা চালায়। সন্ত্রাসীরা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় এবং হকিস্টি দিয়ে তার উপর উপর্যপুরি হামলায় চালায়।

এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা তাকে মুমুর্ষ অবস্থায় রেখে ফেলে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকৎসার জন্য প্রেরণ করেন। মিনহাজ উদ্দিন এর পরিবার ও ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন থেকে সরকার দলীয় নেতা সন্ত্রাসী ও চাঁদাবাজদের গডফাদার কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু তার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে বড় অংকের চাঁদার জন্য মিনহাজ উদ্দিনকে প্রাণে হত্যার হুমকি ধমকি দিচ্ছিলেন। তিনি এ বিষয়টি অন্যান্য ব্যবসায়ী ও প্রশাসনকে মৌখিক ভাবে জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনো প্রতিকার হয়নি। নির্দিষ্ট পরিমান চাঁদা দিতে অপরগতা প্রকাশ করায় তাকে প্রাণে হত্যার পরিকল্পনা করে। তারা বলেন সন্ত্রাসীরা তাকে যে ভাবে হামলা করেছিলো তাতে স্থানীয় এলাকাবাসী মানুষজন ছুটে না এলে তারা তাকে মেরেই ফেলতো। ভয়ে নাম প্রকাশ না করার শর্তে ব্যবসায়ীরা বলেন এসকল সন্ত্রাসীদের কারণে আমরা শান্তিতে ব্যবসা করতে পারিনা। সন্ত্রাসীরা মাসিক যে চাঁদা নির্ধারণ করে তা না দিলে শাস্তির খড়গ নেমে আসে। মিনহাজ উদ্দিনের পরিবারের সদস্যরা বলেন তাকে সিলেট শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা খুবই ভয়ের মধ্যে আছি। তারা বলেন আমরা আইনের আশ্রয় নিতে চাই। কিন্তু পুলিশ সন্ত্রাসীদের পক্ষে। এর আগে এসকল সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিষয়ে মৌখিক ভাবে অবগত করেও সুফল পাইনি। বরং এনিয়ে তারা উল্টো আমাদেরকে হয়রানি করে। তারপরও আমরা সন্ত্রাসী রেনু ও তার বাহিনীর উপর মামলা করব। আমরা চরম ভয়ের মধ্যে আছি। সন্ত্রাসীদের কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মনে হয় আর চালানো যাবেনা। তারা এবিষয়ে দেশবাসীর কাছে বিচার চেয়েছেন। এদিকে কুলাউড়ার সুনামধন্য তরুণ ব্যবসায়ী মিনহাজ উদ্দিনের উপর সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলার ঘটনায় কুলাউড়া উপজেলা ব্যবসায়ীদের নেতা বদরুজ্জামান সজল ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মো: কামাল হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি দিয়ে ব্যবসায়ীদের নিবির্ঘ্নে ব্যবসা বাণিজ্যে করার সুযোগ দিতে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com