কমলগঞ্জ
কমলগঞ্জে পোল্ট্রি খামারে অসুস্থ্য হয়ে সাড়ে ৬ শতাধিক সোনালী মোরগের মৃত্যু
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষারে একটি পোল্ট্রি খামারে অসুস্থ্য হয়ে সাড়ে ৬ শতাধিক সোনালী মোরগের মৃত্যু হয়েছে। এতে খামারি প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন। টিলাগড় গ্রামের কাইয়ুম হোসেনের খামারে গামবোরো রোগে আক্রান্ত হয়ে ১১ থেকে...
কমলগঞ্জে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দুটি চা বাগানে দুই প্রতিবন্ধী গৃহ নির্মাণ কাজের উদ্বোধন
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের শমশেরনগর ও আলীনগর চা বাগানে দুই প্রতিবন্ধী নারীর গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ১৪ সেপ্টেম্বর সোমবার বেলা ১টায় কোদাল দিয়ে মাটি কেটে আলীনগর চা বাগানে দুর্গা প্রসাদ রিকিয়াসন...
কমলগঞ্জে করোনায় মৃত্যুবরণকারী অতিরিক্ত পুলিশ সুপারের দাফন সম্পন্ন
প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার আজিজুর রহমান চৌধুরীর নামাজের জানাযা অনুষ্ঠিত। ১২ সেপ্টেম্বর শনিবার রাত ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শিংরাউলী ঈদগাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে নামাজের জানাযা সম্পন্ন হয়। পরে...
কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩টি কমিটি অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। শনিবার ১২ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এর যৌথ স্বাক্ষরে কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক...
কমলগঞ্জে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ
কমলগঞ্জ প্রতিনিধি॥ “এসো-এন্টি-বডি তৈরি করি, করোনা জয় করি” এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়। ১২ সেপ্টেম্বর শনিবার বেলা ১টায় আম্বিয়া কেজি স্কুল এবং করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ, মৌলভীবাজার এর যৌথ...
যাত্রীর ৫ লাখ টাকা খোয়ানোর অভিযোগে অটোরিক্সা চালককে আটক ॥ প্রতিবাদে শ্রমিকদের দেড় ঘন্টা সড়ক অবরোধ
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুরে একটি সিএনজি অটোরিক্সা থেকে নগদ ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ খোয়ান যাত্রী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলাম (৫০)। তার বাড়ি আদমপুর ইউনিয়নের কোণাগাঁও গ্রামে। টাকাসহ ব্যাগ খোয়ানোয় কমলগঞ্জ থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার সন্ধ্যার...
কমলগঞ্জে ট্রাকযোগে ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে নেয়া হচ্ছে পলিবালু ॥ হুমকির মুখে বাঁধ
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিড়ি-বিষ্ণুপুর এলাকায় ধলাই নদীর স্টিলের ব্রিজের নিচ থেকে ট্রাকযোগে কেটে নেয়া হচ্ছে পলিমাটি। অবৈধভাবে নদীর বাঁধের পাশ থেকে অবাধে পলিবালু কেটে নেয়ায় হুমকির মুখে পড়েছে ধলাই ব্রিজ ও নদীর বাঁধ। ১০ সেপ্টেম্বর...
কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ ফ্রান্সের বিতর্কিত পত্রিকা শার্লি এব্দোতে রাসূল সাল্লাল্লাহ্ আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ এবং সুইডেন দক্ষিণাঞ্চলীয় শহরে উগ্রপন্থী খ্রিস্টান কর্তৃক পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্তরে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।...
কমলগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী প্রার্থীর দৌড়ঝাঁপ শুরু : বিএনপি কৌশলী প্রচারনায়
প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস সুত্রে প্রকাশিত খবরে চলতি বছরের ডিসেম্বর মাসে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ খবর জানার পর থেকে কমলগঞ্জ পৌরসভায় সাম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী মাঠে তৎপরতা শুরু করে দিয়েছেন। করোনাকালীন...
শমশেরনগর স্টেশনে পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন বিকল : ৪ ঘন্টা পর বিকল্প ইঞ্জিন দিয়ে চলাচল
প্রনীত রঞ্জন দেবনাথ॥ আখাউড়া-সিলেট রেলপথের শমশেরনগর রেলওয়ে স্টেশনে চট্রগ্রামগামী ৭২০ নং আন্তনগর পাহাড়িকা এক্সপেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে টানা ৪ ঘন্টা ট্রেনটি আটকা পড়ে। বিকল্প হিসেবে একটি ইঞ্জিন আসার পর বিকাল ৪টা ৫ মিনিটে আটকা পড়া পাহাড়িকা এক্সপেস ট্রেন...


