বড়লেখা

বড়লেখায় ২ ঘন্টার ভারী বৃষ্ঠিতে  তীব্র জলাবদ্ধতা : হাকালুকি  হাওরে পানি বৃদ্ধিতে জনদুর্ভোগ 

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বৃহস্পতিবার রাতের ২ ঘন্টার ভারী বৃষ্ঠি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থান বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। হাকালুকি হাওরের পানি বৃদ্ধিতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় গরু চুরির মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমানকে (৩৫) ২২ আগস্ট বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। উপজেলার শাহবাজপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুল...

মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও বড়লেখায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ভেজাল বিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. শামীম আল ইমরান। তিনি ২২ আগস্ট  বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান...

বড়লেখায় ভেজাল তেলের কারখানা  সীলগালা : ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ ঘি ও ভেজাল তেল উৎপাদন করায় দীপক দত্ত নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। পরে কারখানাটি সীলগালা করে অবৈধ পণ্যগুলো পুড়িয়ে ফেলা হয়। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন...

বড়লেখায় প্রথমবারের মতো ২জন ডেঙ্গু রোগী শনাক্ত

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা হাসপাতালে প্রথমবারের মতো দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন ঢাকা ফেরত এবং অন্যজন স্থানীয়ভাবে আক্রান্ত। ঢাকা ফেরত আক্রান্ত রোগীর নাম আবু জাহের (৩৮) ও স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর নাম শাহিন আহমদ (১৭)। বড়লেখা...

বড়লেখায় চার গরু চোর গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখায় ১৭ আগস্ট শনিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় ৪ গরু চোরকে গ্রেফতার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উত্তর শাহবাজপুর ইউপির ভট্টশ্রী মুগরিয়া বাড়ি এলাকার মৃত তেরাব আলীর ছেলে রানু মিয়া (৩৮) ও জয়নাল...

ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে মানহানির অভিযোগ : বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুন্যালে মামলা

বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও বড়লেখার পানিধার গ্রামের মৃত রমা কান্ত রায়ের ছেলে রনজিৎ কুমার রায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড়লেখার এক সহজ-সরল ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন সংস্থায় একাধিক অভিযোগ দিয়েও ক্ষান্ত হননি। তিনি নিজ নামীয় সামাজিক যোগাযোগ...

বড়লেখায় ৫৪ বোতল মদসহ আটক ১

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ ভারতীয় ৫৪ বোতল মদসহ আলাউদ্দিন আলাই (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ১৭ আগস্ট সকালে কানলী-শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলাউদ্দিন উত্তর শাহবাজপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে। এ...

বড়লেখায় আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে ভুমি বিক্রির অভিযোগ দলিল বাতিলের দাবীতে আদালতে স্বত্ব মামলা

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখায় সহকারী জজ আদালতের আদেশ অমান্য করে ভুমি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে সৃজিত দলিল বাতিলের জন্য ভুক্তভোগী লুকু মিয়া মৌলভীবাজার সদর সিনিয়র সহকারী জজ আদালতে ১৬ জুলাই স্বত্ত্ব মামলা (১২৮/২০১৯) দায়ের...

বড়লেখায় রাস্তার কাজ ঝুলে থাকায় ৪ মাস ধরে জনদুর্ভোগ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় একটি এলজিইডি রাস্তার পাকাকরণের কাজ মাঝপথে ঝুলিয়ে রাখায় গজভাগ গ্রামের প্রায় ৩ হাজার মানুষ ৪-৫ মাস ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ভুক্তভোগী এলাকাবাসী উপজেলা প্রকৌশলী ও সংশি¬ষ্ট ঠিকাদারের নিকট বারবার ধর্না দিয়েও কোন সুফল পাচ্ছেন না। উপজেলা...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com