বড়লেখায় নবজাতকের খন্ডিত মস্তক উদ্ধার
November 9, 2019,

আব্দুর রব॥ বড়লেখায় এক নবজাতকের খ-িত মস্তক উদ্ধার করেছে পুলিশ। ৮ নভেম্বর শুক্রবার দুইটার দিকে পৌরসভার পাখিয়ালা এলাকার পল¬¬ীবিদ্যুৎ অফিসের পাশের আবর্জনার ভাগাড় থেকে মাথাটি উদ্ধার করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে নবজাতকটিকে ময়লার ভাগাড়ে ফেলে গেছে। অনেক সময় এভাবে ফেলে গেলে কুকুর টেনে-হেঁচড়ে দেহ খেয়ে নিতে পারে। খবর পেয়ে মৃত নবজাতকের মাথার অংশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।



মন্তব্য করুন