মৌলভীবাজার
প্রাথমিক স্কুলের শিক্ষকরা ‘মিথ্যা তথ্য’ দিয়ে বিদেশ অবস্থানের হিড়িক
এস আর অনি চৌধুরী॥ উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে বিদেশে বিশেষ করে ‘স্বপ্নের’ ইউরোপে পাড়ি দেন সিলেটের মানুষ বেশি। তার ব্যতিক্রম নয় মৌলভীবাজারও। গত কয়েক বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশ যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া এবং সহজ করায় দেশ ছাড়ার হিড়িক...
গণহত্যা দিবসে বীর শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
স্টাফ রিপোর্টার॥ আজ ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার শাহ মোস্তফা রোডস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার...
আইনজীবী সমিতির কার্যালয়ে মারা গেলেন আইনজীবী অমল কান্তি
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে কর্মরত অবস্থায় নিজ চেয়ারেই মারা গেলেন এডভোকেট অমল কান্তি চৌধুরী। গতকাল রোববার সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। এডভোকেট অমল কান্তি চৌধুরী মৌলভীবাজারের পোস্ট অফিস রোডের একটি বাসায় পরিবার নিয়ে...
মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক সেফুলকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার ২৪ মার্চ রাতে নিজ বাড়ি থেকে মৌলভীবাজার মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সরকার বাজারে হামলার ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।...
মৌলভীবাজার সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গণইফতার কর্মসূচি পালিত
এহসান বিন মুজাহির॥ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত ইফতারে নিষেধাজ্ঞার প্রতিবাদে গণ-ইফতার কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার সরকারি কলেজের ধর্মপ্রাণ সাধারণ শিক্ষার্থীরা। শনিবার ২৩ মার্চ মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা একাডেমি কাম এক্সামিনেশন হল সংলগ্ন মাঠে এই গণ-ইফতার কর্মসূচি পালন করা...
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক মশাহিদ আহমদের জামিন মঞ্জুর
স্টাফ রিপোর্টার॥ বড়লেখার “শাহবাজপুর চা বাগান” কর্তৃক “বোবারতল” এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্ধে...
এনডিএফ-এর যুক্তরাষ্ট্র প্রবাসী নেতা আফজাল চৌধুরীর মৃত্যুতে শোক
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাবেক নেতা, যুক্তরাষ্ট্র প্রবাসী নেতা প্রবীণ রাজনীতিবিদ এন. এম. নজমুল হক চৌধুরী (আফজাল চৌধুরী) ২৩ মার্চ ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে কিডনির জটিল রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫...
মৌলভীবাজারে লাইট ট্রাভেলর সোসাইটির ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের অন্যতম সামাজিক সংগঠন লাইট ট্রাভেলর সোসাইটির ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ মার্চ দিনব্যাপী কাগাবালা এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শেষে বিকালে শহরের কুসুমবাগস্থ শাহ মোস্তফা বিরিয়ানী হাউজ...
ছিন্নমূল মানুষের মধ্যে এমপি জিল্লুর রহমানের ইফতার বিতরণ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের বিভিন্ন পয়েন্টে ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিতরণ শেষে সবাইকে নিয়ে তিনি সড়কেই ইফতারী করেন। শনিবার ২৩ মার্চ বিকেলে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড ও কুসুমবাগ এলাকায় ইফতারী...
বর্ষিজোড়া ইকোপার্ক রক্ষায় নেই কোন উদ্যোগ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা শহরের সন্নিকটে পার্কের ভেতরে জরাজীর্ণ অবস্থায় স্থাপনা পরে আছে ‘বর্ষিজোড়া ইকোপার্ক’ ঘোষণা হয়েছে দুই দশকের কাছাকাছি। এখনো পার্কটিতে গড়ে ওঠেনি পরিবেশবান্ধব পর্যটনের সুযোগ-সুবিধা। ইকোপার্ক রক্ষা ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় জনবল নেই। প্রায় ৯০০ একরের ইকোপার্কটি চলছে...


