April 13, 2026 তারিখের সংবাদ

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মা/মলা, প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার ১৩ এপ্রিল বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোডে শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে...

চিকিৎসা সেবার মানোন্নয়নে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ- নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মানোন্নয়নে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ—বললেন আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অচল থাকা হাসপাতালের এক্স-রে মেশিনটি পুনরায় চালু করা হয়েছে এবং গত দুই দিন ধরে...

ক্যামেলিয়া হাসপাতাল চালুসহ ৪ দফা দাবিতে মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : দেশের চা-উৎপাদনকারী শীর্ষ কোম্পানি ডানকান ব্রাদাসের পরিচালনাধীন ১৫ টি চা-বাগানের শ্রমিক-কর্মচারীদের জন্য প্রতিষ্ঠিত ‘ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল’-এর চিকিৎসা সেবা বন্ধ থাকায় গত ১৭ দিন অবর্ণনীয় দূর্ভোগের মধ্যে পড়েছেন এসব চা-বাগানে বসবাসকারী লক্ষাধিক চা-জনগোষ্টি। তাই অনতিবিলম্বে ‘ক্যামেলিয়া...

কমলগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর উদ্ধোধন করলেন হাজী মুজিব এমপি

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সোমবার ১৩ এপ্রিল সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস আয়োজিত...

দ্রুত বাস্তবে রূপ নিতে যাচ্ছে ‘মৌলভীবাজার মেডিকেল কলেজ’, স্বাস্থ্যমন্ত্রীকে ডিও লেটার দিলেন এমপি নাসের রহমান

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান। সোমবার ১৩ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত...

মৌলভীবাজার শহরে টমটম ভাড়া বৃদ্ধি হয়নি, পূর্ব নির্দ্দারিত ৫ টাকা বহাল রয়েছে-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশার ভাড়া নির্ধারণ নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার ১৩ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও...

মোকামবাজারে সড়ক দু/র্ঘ/টনা/য় নারীর মৃ/ত্যু, সিএনজি চালক পলাতক

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলায় গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ছালমা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ১৩ এপ্রিল  আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছালমা বেগম সদর উপজেলার পার্শবর্তী নিতেশ্বর এলাকার ...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’: তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট :  শিশু – কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। সকলের অবগতির জন্য এব্যাপারে বিস্তারিত অবগত করা হল। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা...

কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ১৭ দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ, শ্রমিকরা চরম দুর্ভোগে ৫ মৃ/ত্যুর অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান এলাকায় অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসাসেবা টানা ১৭ দিন ধরে বন্ধ রয়েছে। এতে ডানকান ব্রাদার্সের আওতাধীন বিভিন্ন চা বাগানের শ্রমিক পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় চা শ্রমিক নেতাদের অভিযোগ, হাসপাতাল...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন জমা বড়লেখার বিএনপি নেত্রী রাহেনার

আব্দুর রব : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন মৌলভীবাজার-হবিগঞ্জ থেকে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চার বারের নির্বাচিত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা। ১২ এপ্রিল...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com