May 11, 2026 তারিখের সংবাদ
কুলাউড়ায় পোষা গরুর আক্রমণে প্রাণ হারালেন মালিক
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় নিজ গরুর আক্রমণে মো. কালাম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ১০ মে বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে কালাম মিয়া...
জুড়ীতে বিশেষ চেকপোস্ট কার্যক্রমের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু
জুড়ী প্রতিনিধি : ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬। রবিবার ১০ মে বিকেলে জুড়ী থানা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে...
মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলা এবং ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ জেলা পর্যায়ে বালক ও বালিকা দলের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত। রবিবার ১০ মে সাইফুর রহমান স্টেডিয়ামে...
বড়লেখায় শিক্ষকদের উদাসীনতায় দোলনায় পা কেটে আ/হত প্রথম শ্রেণির শিক্ষার্থী
আব্দুর রব : বড়লেখা উপজেলার ছোটলেখা দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্বে অবহেলা ও শিক্ষার্থীদের প্রতি চরম উদসীনতার অভিযোগ উঠেছে। শিক্ষকরা যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত না থাকায় বিদ্যালয় প্রাঙ্গণে খেলতে গিয়ে গুরুতর আহত হয়েছে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায়...
মৌলভীবাজার জাসাসের বৈশাখী মেলা
স্টাফ রিপোর্টার : জাসাস মৌলভীবাজার জেলা শাখার উদ্যাগে ৭ দিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। ২ মে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান ও জেলার সংস্কৃতি ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য সৈয়দ আশরাফুল মজিদ...
মৌলভীবাজারে সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ ‘গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম’অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কমিটি আয়োজনে সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি ডা: ছাদিক আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি...


