মৌলভীবাজার সরকারি কলেজের অভ্যন্তরীণ শিক্ষা সংকট নিরসনে ছাত্র ফ্রন্টের ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সরকারি কলেজের অভ্যন্তরীণ শিক্ষা সংকট নিরসনে ৮ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার পক্ষ থেকে কলেজ অধ্যক্ষের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
১১ মে সোমবার সংগঠনের কলেজ শাখার সংগঠক রাজিব সূত্রধর স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, কলেজ সংগঠক হিরণ আহমেদ, ইমতিয়াজ আহমেদ, সবুজ শর্মা, পূজা দেব, তৃষা দেবনাথ, অসীম দেব, রিমা সূত্রধর, অর্পা দেবনাথ-সহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি গ্রহণ করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনসুর আলমগীর। স্মারকলিপির প্রেক্ষিতে অধ্যক্ষ মহোদয় দ্রুত সময়ের মধ্যে ক্যান্টিন এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকরণ ও মেডিকেল সার্ভিস চালু করবেন বলে আশ্বস্ত করেন এবং অন্যান্য দাবিও পূরণের সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান। স্মারকলিপি প্রদান শেষ ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দের সাথে কলেজের সার্বিক বিষয়ে আলোচনা করেন ও মতামত গ্রহণ করেন।
স্মারকলিপির দাবীসমূহ- ১. ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট নিরসন করতে হবে। ২. কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার ও সকল বিভাগের সেমিনার আধুনিকায়ন করে পর্যাপ্ত বই বরাদ্দ দিতে হবে। ৩. কলেজের হলসমূহের সংস্কার করা, রিডিং রুম স্থাপন করা ও ওয়াইফাই সুবিধা দেওয়া। ৪. কলেজ ক্যান্টিন নির্মাণ করতে হবে। ৫. স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা এবং পর্যাপ্ত সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিতে হবে। ৬. এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে কলেজে মেডিকেল সেন্টার চালু করতে হবে। ৭.পর্যাপ্ত কলেজ বাস চালু করে যাতায়াত সংকট নিরসন কর। ৮. মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।



মন্তব্য করুন