কুলাউড়ায় পোষা গরুর আক্রমণে প্রাণ হারালেন মালিক
May 11, 2026,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় নিজ গরুর আক্রমণে মো. কালাম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ১০ মে বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে কালাম মিয়া প্রতিদিনের মতো মাঠ থেকে গরু আনতে যান। তবে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে এবং একপর্যায়ে আক্রমণাত্মক হয়ে ওঠে।
এ সময় গরুটি হঠাৎ কালাম মিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং সজোরে শিং দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তিনি মারা যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



মন্তব্য করুন