May 2026 মাসের সংবাদ
কুলাউড়ায় ৮২ পরিবার পেলো ছাগল পালনের প্যাকেজ
এস আর অনি চৌধরী : কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান মানোন্নয়নের লক্ষ্যে ছাগল পালন প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৯ মে দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৮২ জন উপকারভোগীর মাঝে এসব উপকরণ তুলে...
বড়লেখায় আইনশৃঙ্খলা কমিটির সভায় নাসির উদ্দিন এমপি, বিএনপির কেউ অপকর্ম করলে ডাবল শাস্তি প্রদানের নির্দেশ
আব্দুর রব : মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, তার কাছে তথ্য রয়েছে বড়লেখায় বিএনপির কিছু মানুষ সীমান্ত চোরাচালান, মাদক ব্যবসা, থানায় তদবির বাণিজ্যসহ নানা অপরাধমুলক কর্মকান্ডে যুক্ত রয়েছে। নতুনভাবে আরো কিছু মানুষ...
ভারতে মুসলিম নির্যাতন ও বিএসএফ কর্তৃক সীমান্ত হ/ত্যার প্রতিবাদে মৌলভীবাজার জেলা ইমাম সমিতির মানববন্ধন
স্টাফ রিপোর্টার : পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে উগ্রবাদী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর জুলুম নির্যাতন হত্যা বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ ও সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ১৯ মে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ জাতীয়...
তিন দিনব্যাপী মৌলভীবাজারে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
স্টাফ রিপোর্টার : জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী মৌলভীবাজারে ভূমিসেবা সপ্তাহে উদ্বোধন করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।...
কুলাউড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
মাহফুজ শাকিল : জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এ...
রাজনগরে ভূমি মেলার উদ্বোধন
আউয়াল কালাম বেগ : জনগণের দোরগোড়ায় সহজ,স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সভা রাজনগরে উপজেলা মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯ মে মঙ্গলবার সকাল ১১টায় দেশব্যাপী ভার্চুয়াল উদ্বোধনের পর উপজেলা নির্বাহী...
শ্রীমঙ্গলে ভূমি সেবা ও মেলার উদ্বোধন
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ভূমি সেবা ও ভূমি মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৯ মে সকাল ১১টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে উপজেলা ভূমি অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান...
মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। ১০ মে ২০২৬ থেকে শুরু হওয়া এ কার্যক্রম ধারাবাহিকভাবে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লর রহমানের নির্দেশনা এবং...
বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত
লন্ডন প্রতিনিধি : আসছে ২৭ ও ২৮ জুন লন্ডনে অনুষ্ঠিতব্য চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবকে সফল ও সার্থক করার জন্য বৃটেনের দ্বিতীয় বৃহত্তম নগর বার্মিংহামের বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ মে লন্ডনের...
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত,
স্টাফ রিপোর্টার : সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা’র উদ্যোগে এবং সমাজসেবামূলক সংগঠন কচুয়া আদর্শ গ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর সহযোগিতায় আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ মে মৌলভীবাজারে কামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী...


