র্যাব-৯ দেশীয় চোলাই মদসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
August 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল পৌরসভার ভানুগাছ রোডস্থ কুমিল্লা পেড়া ভান্ডার এর সামন থেকে অভিযান র্যাব-৯ অভিযান পরিচালনা করে ২০২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
১৪ আগস্ট শনিবার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালানো হয়।
আসামীর নাম গোবিন্দ রিকাশন (৩৮), পিতা-মৃত মোহনরিকাশন, সাং-ভুরভুরিয়া চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ২৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের পূর্বক আসামীও জব্দকৃত আলামতসহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন