শ্রীমঙ্গলে মো: আছকর আলী এন্ড শামসুনাহার বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

May 14, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মো: আছকর আলী এন্ড শামসুনাহার বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ মে সকালে উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইসবপুর শাহ মো: আছকর আলী বহুমুখী মাদ্রাসা ও শামসুনাহার বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মঠে চক্ষু শিবিরের উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী শাহ মোঃ সাজ্জাদ আলীর সভাপতিত্বে ও জালালাবাদ চক্ষু হাসপাতাল, ইসলামপুর মেজরটিলা, সিলেটের সহযোগীতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: এম, এ মতিন, ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দুদু মিয়া ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মো: হোসেন আলী।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো: শাহজাহান, সাবেক সদস্য মো: মনির মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মামুন আহম্মেদ, সহযোগী সদস্য ও আরপি নিউজের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান ও মো: সামসুল ইসলাম শামীম প্রমুখ।
সিলেটের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: এম, এ মতিন এর নেতৃত্বে দক্ষ একদল চিকিৎসক উক্ত চক্ষু শিবিরে চিকিৎসা প্রদান করবেন। রোগীদের বিনামুল্যে ঔষুধ, চশমা এবং প্রয়োজন অপারেশন প্রদান করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com