দি ইলেট ফুলতলী ছাহেব (র:) একাডেমীসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন মিছবাহুর রহমান

May 21, 2022,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে জেলাপরিষদ নির্মিত বিভিন্ন উন্নয়ন কাজ, আবেদিত বিভিন্ন উন্নয়ন কাজের সত্যতা যাচাই ও শ্রীমঙ্গল দি ইলেট ফুলতলী ছাহেব (র:) একাডেমী পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

প্রথমে তিনি শ্রীমঙ্গল লালবাগ এলাকা পরিদর্শন করেন। ২০ মে শুত্রুবার দুপুরে উত্তর উত্তরশূর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি শ্রীমঙ্গল উত্তর উত্তরশূর দি দি ইলেট ফুলতলী ছাহেব (র:) একাডেমী পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুদু মিয়া শ্রীমঙ্গল দি ইলেট ফুলতলী ছাহেব (র:) একাডেমীর অধ্যক্ষ মো: আব্দুল তোয়াহিদ আকাশ, সাংবাদিক বিকুল চক্রবর্তী স্বেচ্ছা সেবকলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার আহব্বায়ক সাজ্জাদুর রহমান সাজু, শ্রমিকলীগ নেতা আব্দুল খালেক ও অবসর প্রাপ্ত সেনা সদস্য সুমন চন্দ্র দাস।

এ সময় মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মিছবাহুর রহমান বলেন, তিনি জেলা পরিষদের চেয়ারম্যান থাকাবস্থায় বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করেছেন।  বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবেও তা অভ্যাহত রেখেছেন। নতুন করে অনেকে আরো বেশ কিছু কাজের জন্য আবেদন করেছেন। চেয়ারম্যান থাকাবস্থায় যে সকল কাজ সম্পাদন হয়েছে এরকম বেশ কিছু এলাকা ঘুরে দেখেছেন। মানুষ সে সকল কাজের সুবিধা ভোগ করছে দেখে ভালো লেগেছে। তিনি জানান, ভবিষতেও রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ-মন্দির ও মাদ্রাসাসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি সচেষ্ট থাকবেন।

এ সময় তিনি আওয়ামীলীগের একনিষ্ট কর্মী প্রাক্তন ছাত্রলীগ নেতা মো: আব্দুল তোয়াহিদ আকাশের প্রতিষ্টিত দি ইলেট ফুলতলী ছাহেব (র:) একাডেমীর শিক্ষা ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে তা দেখে খুবই অভিভুত হন এবং ভবিষতে বিদ্যালয়ে সহায়তার আশ^াস দেন।  বিকেলে তিনি শ্রীমঙ্গল শাহজীর বাজারস্থ শ্রীমঙ্গল ক্লাবের অফিস ও কার্যক্রম পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com