ইসলামী ব্যাংক-রিয়া মানি ক্যাশ রেমিট্যান্স মোটরসাইকেল বিজয়ীর নাজমা আহমদ

April 11, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স ১৭তম উৎসবে মোটর সাইকেল বিজয়ী হয়েছেন শ্রীমঙ্গল শাখার গ্রাহক নাজমা আহমদ।

সোমবার ১০ এপ্রিল বিকেলে ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার আয়োজনে ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স ১৭তম উৎসবে মোটর সাইকেল বিজয়ী নাজমা আহাম্মদকে মোটর সাইকেল হস্তান্তর করা হয়।

নাজমা আহমদ কানাডা প্রবাসী ফায়জানা আহমদের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে লটারিতে মোটর সাইকেল বিজয়ী হন। বিজয়ীর নাজমার আহমদকে মোটর সাইকেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ইভিপি এবং সিলেট জোনাল হেড মো: নুরুল হক।

ইসলামী ব্যংক শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক মো: মজিবর রহমান মিয়াজী ইভিপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রাহক মো: আব্দুর রহমান খান সুমন পাশা ও পুরস্কার বিজয়ী নাজমা আহমদ। এছাড়াও ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার কর্মকর্তা ও অন্যান্য গ্রাহকরা উপস্থিত ছিলেন।

শাখা ব্যবস্থাপক জানান, ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ড্র-এর মাধ্যমে কানাডা প্রবাসী ফায়জানা আহাম্মদের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে নাজমা আহাম্মদ বিজয়ী হন। আগামী ১৪ মে ২০২৩ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে পৃথিবীর যে কোন দেশ হতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রেরিত ক্যাশ রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে প্রতিদিন ১জন করে মোটরসাইকেল জিতে নিতে পারবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com