শ্রীমঙ্গলে বৈদ্যুতিক ট্রান্সফরমারের চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ২

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামালসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৩ এপ্রিল রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ছন্দু মিয়া ও হাবিবুর রহমান। হাবিবুর রহমান পেশায় একজন ভাঙ্গারি ব্যবসায়ী। তাদের কাছ থেকে চোরাই ১টি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ১০ এপ্রিল রাতে শ্রীমঙ্গল উপজেলার দুর্গানগর এলাকা থেকে ১টি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাছান ও উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরীসহ পুলিশের একটি দল উপজেলার দুর্গানগর গ্রামে অভিযান চালান।
এ সময় হাবিবুর রহমানের ঘর থেকে চুরির কাজে ব্যবহৃত ১ টি লোহার তৈরি বোল্ট কাটার, ১ টি লোহার তৈরি বোল্ট কাটার, ১ টি কাঠের হাতুড়ি, লোহার তৈরি ১টি পাইপ রেঞ্জ, ২টি স্লাইড রেঞ্জ, ব্লেডসহ ১টি হেস্কো ফ্রেম, ১টি স্টার স্ক্রু ড্রাইভার এবং ১টি ওয়েট মিটার উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন