শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার

April 15, 2023,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদোগে শুক্রবার ১৪ এপ্রিল সকাল ১১ ঘটিকায় শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো: ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি  মো: জাহাঙ্গীর হোসেন সরদার।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার আমিনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টামন্ডলীদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম, ইডাফ মানবাধিকার সংস্থার শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো: সাইদুল ইসলাম সবুজ, ৬নং আশিদ্রোন ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের মহিলা সদস্য আনোয়ারা খাতুন।

আরও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মো: আজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক, মো: মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মো: টিটু আহমেদ, মো: ময়নুল ইসলাম ও আরিফুর রহমান রাজু, যুগ্ম সম্পাদক অপু চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক আকাশ মালাকার, প্রচার সম্পাদক, মো: শরীফ আহমেদ, সদস্য জাহেদ, লিটন, শান্ত, আমিত, সুজন, সিদ্দিক, রাসাদ, ঈষিকা, সবিতা, রুহি প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com