চড়া দামে তরমুজ বিক্রি, প্রশাসনের দৃষ্টি কামনা

April 18, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে গত এক সাপ্তাহে প্রচন্ড রোদ ও গরম এবং রোজার মাস বাজারে আসছে রসালো ফল তরমুজ। সাম্প্রতিক সময়ে তীব্র গরম এবং রমজানের কারণে বাংলাদেশে মৌসুমী ফল তরমুজের চাহিদা বেড়েছে ব্যাপক। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে দাম।

শ্রীমঙ্গলের হাট-বাজারগুলোতে তরমুজ বিক্রি শুরু হয়েছে আরও কিছুদিন আগ থেকেই। গরমের মৌসুমে এবং ইফতারিতে সুস্বাদুএই ফলের স্বাদ নিতে অনেকেই কেনার চেষ্টা করলেও চড়া দামের কারনে অনেকেই কিনতে পারছেন না।

শ্রীমঙ্গল শহরের বিভিন্ন ফলের দোকান এবং বাজার ঘুরে দেখা গেছে, তরমুজ বাজারে দামের আগুন। আকার ভেদে প্রতিটি তরমুজ ২শ’ টাকা থেকে ৫শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। সিলেটের সব জেলাতে তরমুজ খুব একটা দেখা যায়না তবে সুনামগঞ্জসহ উত্তরবঙ্গের কিছু জেলা, সেন্টমার্টিন ও বরিশাল থেকে তরমুজ আনা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান।

দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলেছেন,আগাম ফলন ও পরিবহন খরচ বেশী হওয়ায় তরমুজের দাম এখন বেশী। তবে পুরো মৌসুমে এ ফলের দাম ক্রেতাদের নাগালে এসে যাবে।

সোমবার ১৭ এপ্রিল দুপুরে তরমুজ কেনার সময় সরকারি এক কর্মকর্তা বলেন, গরমের তীব্রতার জন্য গ্রীষ্মের এই ফলটি তিনি কেনেন পরিবারের জন্য। ফলের তালিকার মধ্যে পছন্দের শীর্ষে রয়েছে তরমুজ। কিন্তু দাম বেশি হওয়ায় পর্যাপ্ত পরিমাণে কেনা যাচ্ছে না। বিক্রেতারা আকাশ ছোঁয়া দাম হাঁকছেন।

ফলে সুস্বাদু ফলটির স্বাদ নিতে অনেকেই কেনার চেষ্টা করছেন, কিন্তু দাম বেশি হওয়ায় না কিনেই ফিরে যাচ্ছেন বেশির ভাগ ক্রেতা।

ক্রেতারা শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করছেন যে প্রশাসান যেন বাজারের দিকে একটু নজর দেন যাতে করে ব্যবসায়ীরা তরমুজ বেশী দরে বিক্রি করতে না পারে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com