শ্রীমঙ্গলে আসন্ন ঈদ যাত্রা নিরাপদ করতে নিরাপদ সড়ক চাই এর লিফলেট বিতরণ

April 19, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার ১৯ এপ্রিল বিকেল ৪ টায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির নেতৃত্বে নিসচার লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এসময়  চালকদের সচেতন করা, যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সহ-সভাপতি, আব্দুল মতিন, সাধারণ সম্পাদক  মো: গোলাম রহমান মামুন, সহ-সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, দপ্তর সম্পাদক দুলা মিয়া, প্রচার সম্পাদক মো: ইয়াছিন তালুকদার, প্রকাশনা সম্পাদক সাগর দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক উত্তম রায়, যুব বিষয়ক সম্পাদক ইমন আহমদ ফাহিম, কার্যকরি সদস্য আল আমিন মিয়া, কামরুল হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com