শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিম এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

April 20, 2023,

স্টাফ রিপোর্টার॥ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সদস্য এবং শ্রীমঙ্গল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রহিম এর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহম্পতিবার ২০ এপ্রিল এক শোকবার্তায় মন্ত্রী জানান, এম এ রহিম এর মৃত্যু জেলা আওয়ামী লীগ, তার পরিবার ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com