শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিম আর নেই

April 20, 2023,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক এম এ রহিম আর নেই। বৃহস্পতিবার ১৯ এপ্রিল রাত ১১.৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)

১৯৬৮ সালে তার নেতৃত্বে শ্রীমঙ্গলের থানা ছাত্রলীগের কমিটি গঠিত হয়। ১৯৭০ সালে ৬ এপ্রিল পাকিস্তান সরকার সামরিক আইনে জয় বাংলা তথা পাকিস্তান ভাঙ্গার অভিযোগে তাকে সহ অপর তিনজনকে গ্রেফতার করে মৌলভীবাজার জেলে প্রেরণ করে।

কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্দোলনের মুখে পাক সরকার পরদিন তাদের মুক্তি দিতে বাধ্য হয়। জয় বাংলা মামলার তথা পাকিস্তান ভাঙ্গার চার আসামী মধ্যে তিনজনই শেষ হয়ে গেলেন। তাদের মধ্যে বাকি ৩ জন হলেন রাসেন্দ্র দত্ত, এস এ মুজিব ও মোহাম্মদ শাহজাহান।

তিনি ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন সর্বোপরি ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ পরবর্তীতে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেন। ১৯৮৩ ও ১৯৮৮ পরপর দু-বার শ্রীমঙ্গল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। জাতীয় সংসদে দলীয় প্রার্থীদের পাস করানোর অনেক কিছুই তিনি করেছেন।

১৯৭৫ সাল থেকে শুরু করে ১৯৯০ এর গণদ্বুত্থান পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ছিল অপরিসীম। ১৯৭১ সালে ভারতের বিএলে ব্যস্ততা মুজিব বাহিনীর সদস্য হিসেবে ভারতের ট্রেনিং নিয়েছিলেন।

কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার ধারক বাহকদের সংকীর্ণমনা রাজনীতির কারণে তাঁর মুক্তিযোদ্ধা তলিকার আবেদন শ্রীমঙ্গল থানা যাচাই-বাছাই কমিটি মুক্তিযোদ্ধা সংক্রান্ত তথ্য মেনেনি বলে দ্বিধা বিভক্ত অভিমত ব্যক্ত করা হয়েছিল। আজ ২০ এপ্রিল বিকাল ৩ ঘটিকায় শ্রীমঙ্গলে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com