শ্রীমঙ্গলে ঈদ পূর্ববর্তী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

April 20, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ঈদ পূর্ববর্তী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২০ এপ্রিল সকাল ১১ টায় শ্রীমঙ্গল থানা পুলিশ ও কালাপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতলিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার।

সভা শেষে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র পক্ষ থেকে কালাপুর ইউনিয়নের মাজদিহি পাহাড়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রীর মাঝে ছিল সেমাই, চিনি, দুধ, চাল, আটা ইত্যাদি। কালাপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com