বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম এ রহিমের দাপন সম্পন্ন

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল পৌরসভার দু’বারের প্রাক্তন চেয়ারম্যান, শ্রীমঙ্গল থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধকালীণ সময়ে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ও সাপ্তাহিক শ্রীভূমি প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক, মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা এম এ রহিম (৭৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
বুধবার ১৯ এপ্রিল রাত আনুমানিক ১১.৪০ মিনিটে বার্ধ্যক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ২০ এপ্রিল বিকাল ৩টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার -৩ আসনের এমপি নেছার আহমেদ, মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান ফজলু, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আজাদুর রহমান, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।
এছাড়াও শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত সাংবাদিক, স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে এক বিজ্ঞপ্তিতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-১ আসনের এমপি বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বিকাল ৪টায় তাঁর দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয় তাঁর গ্রামের বাড়ী রামনগর ঈদগাহ মাঠে। পরে তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্তানে দাপন করা হয়।
শ্রীমঙ্গলের মহিরুহ এম এ রহিম ছিলেন একাধারে, সাংবাদিক, ৭১ এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধের সংগঠক, শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক দু’বারের সফল কমান্ডার, শ্রীমঙ্গল পৌরসভার দু’বারের নির্বাচিত পৌর চেয়ারম্যান, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনার, শ্রীমঙ্গল সূর্যের হাসি ক্লিনিকের প্রতিষ্ঠাতা, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য, শ্রীমঙ্গল উপজেলা ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের শ্রীমঙ্গল শাখার অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও উদীচী শ্রীমঙ্গল শাখার প্রাক্তন সভাপতি। তার পৃথক জানাযায় শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলার কয়েক হাজার মানুষ অংশনেন।



মন্তব্য করুন