শ্রীমঙ্গলে মৎস্য খামারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
April 25, 2023,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলের বরুনার এলাকার একটি মৎস্য খামারের পুকুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার ২৫ এপ্রিল সকালে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সানোয়ার নামের বারো বছরের শিশু সকালে খামারের পুকুরে ভেসে থাকা মরা ধরতে গেলে বিদ্যুৎ পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার ছিড়ে পানিতে পড়ায় এ দূর্ঘটনা ঘটেছে। সানোয়ার বরুনা এলাকার দানু মিয়ার পুত্র। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়



মন্তব্য করুন