জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৮ জুয়াড়ী

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শুক্রবার ২৮ এপ্রিল রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল জাহাঙ্গীর হোসেন সর্দারের নির্দেশে এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মদ ও এসআই রাকিবুল হাছান সহ পুলিশের একটি টিম শহরের চৌমুহনীস্থ একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়ার আস থেকে ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন।
এসময় আবাসিক হোটেলের ৫ম তলার ওই কক্ষ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। আটককৃত জুয়াড়রিা হলেন, মৌলভীবাজার জেলার কাজী-বাজার বেকামোড়ার গ্রামের কপাত উল্লার ছেলে কুতুব মিয়া (৪৫), কদমহাটার আ: মতিনের ছেলে মো: জনি আহম্মেদ (৩৪), গাছটিয়া গ্রামের আছকর উদ্দিনের ছেলে সায়েদ আহম্মেদ (৫০), শাহবন্দর গ্রামের এলাছ মিয়ার ছেলে মো: টিপু মিয়া (২৮) ও শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার রেলকলোনীর বাসিন্দা মো: বাচ্চু মিয়ার ছেলে মো: মোবারক মিয়া (২৭), কালাপুর ইউনিয়নের মাশিদ মিয়ার ছেলে মো: শাহ আলম (৩০), সাইটুলা গ্রামের আব্দুল হামিদের ছেলে হেলন মিয়া (৩০) ও ভাগলপুর গ্রামের আতিকুর রহমানের ছেলে সুমন (৩৭)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার জানান, আটককৃত ৮ জুয়াড়ীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় জুয়া খেলা আইনে মামলা দায়ের করে শনিবার ২৯ এপ্রিল সকালে মৌলভীবাজার জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন