শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

May 14, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

শনিবার ১৩ মে রাত ৮টায় থানার এসআই নাসির উদ্দিন আহম্মেদের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কালীঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগান থেকে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোহন রবিদাসকে গ্রেপ্তার করেন। আটককৃত মোহন রবিদাস সোনাছড়া চা বাগানের বিশ্বনাথ রবিদাসের ছেলে।

মাদক কারবারি মোহন রবিদাসের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করে রোববার সকালে মৌলভীবজার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে

কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com