অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলেন শহিদুল হক মুন্সী

June 14, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল সার্কেল অফিসার শহিদুল হক মুন্সীকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

বুধবার ১৪ জুন দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সীকে র‌্যাংক ব্যাজ পরিধান করান জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্বারক হাতে তুলে দেন। পাশাপাশি তিনি তার পেশাগত ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ৩৪ তম বিসিএস ব্যাচের এই পুলিশ কর্মকর্তা মৌলিক প্রশিক্ষণ ও শিক্ষানবিশকাল অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সম্পন্ন করে র‌্যাব-১০ এ তার কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে তিনি গত ৪ জুন ২০২১ তারিখ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করে সততা ও সুনামের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com