মৌলভীবাজারে সমাবেশ সফল করতে শ্রীমঙ্গল যুবলীগের প্রস্তুতি সভা

July 9, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ রোববার ৯ জুলাই ‘তারণ্যের জয়যাত্রা’ সমাবেশ সফল করতে শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৮ জুলাই দুপুরে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের উদ্যোগে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা মহসিন।

এ সময় যুবলীগের নেতৃবৃন্দরা জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ৯ জুলাই যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

রোববার মৌলভীবাজারে তারণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন।

শ্রীমঙ্গল উপজেলা যুবলীগ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন।

সভায় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী,  সাংগঠনিক সম্পাদক পূর্ণেন্দু দেব,  প্রচার সম্পাদক শের জাহান সেজু, আব্দুল বারী বেলাল, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কুটি মিয়া, সদর ইউনিয়ন  যুবলীগের সভাপতি আশীষ দেব নকুল, কালাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, সাতগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি হীরালাল কৈরি, সাবেক ছাত্রলীগ নেতা সাবের আহমেদ, রাজু দেব রিটন প্রমুখ।

এছাড়াও সভায় উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, বিভিন্ন ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com