শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

July 10, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার ৯ জুলাই রাতে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শাহজাহানপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ইয়াসিন মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকার অর্থদন্ড করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ইয়াসিন মিয়াকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে।

অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com