শ্রীমঙ্গলে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

July 12, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ১ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ জীবন চাষা নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ১২ জুলাই রাতে উপজেলার সাতগাঁও ইউনিয়নের গান্ধীছড়া চা বাগান এলাকা থেকে মাদক বিক্রেতা জীবন চাষাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে ও উপপরিদর্শক (এসআই) তীর্থঙ্কর দাস, উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জীবন চাষাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত জীবন চাষা গান্ধীছড়া চা বাগানের বালিন্দ্র চাষার ছেলে। এ সময় তাঁর ঘর তল্লাশী করে ১ কেজি ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটককৃত মাদক কারবারি জীবন চাষার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বুধবার সকালে তাঁর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনের ৩৬ (১) টেবিলের ১৯ (ক) ধারায় মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com