এডিস মশার উপদ্রব ও ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে পরিচ্ছন্নতা অভিযান

July 13, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ এডিস মশার উপদ্রব ও সারাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়াতে থাকায় কম্পাউন্ড ও আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বুধবার ১২ জুলাই দুপুরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন’র উপস্থিতিতে থানা কম্পাউন্ড ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এ সময় থানা কম্পাউন্ডসহ আশপাশ এলাকায় পরিস্কার করে মশা মারার ঔষুধ ছিঁটিয়ে পরিচ্ছন্নতা শুরু করা হয়।

অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সারাদেশে এডিসমশার উপদ্রব ও ডেঙু রোগী বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডসহ আশপাশের এলাকায় মশার ঔষুধ ছিঁটানো হচ্ছে।

তিনি, নিয়মিত থানা ভিতর ও বাহির পরিস্কার পচ্ছিন্ন রাখতে খানার পরিচ্ছন্নতা কর্মীকে নির্দেশ দেন। জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, এডিসমশা এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে।

দেশে প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ছে। এডিসমশা দিনে ও রাতে সমানতালে ডেঙ্গু ছড়াচ্ছে। আপনারা বাসা-বাড়িরসহ আশপাশ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু প্রতিরোধ করুন।

এ সময় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com