শ্রীমঙ্গলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
July 13, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ১ কেজি গাঁজাসহ মাহন লাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ১২ জুলাই রাতে উপজেলার কালিঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) মিয়া নাসির উদ্দিন’র নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কালিঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানের বাসিন্দা মোহন লালের বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মোহন লাল ভুরভুরিয়া চা বাগানের বাসিন্দা হরিলালের ছেলে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গাঁজাসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোহন লালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন