উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গল’র মাসিক সভা অনুষ্ঠিত

July 15, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ জুলাই সকাল ১১ টায় মৌলভীবাজার রোডস্থ সৈয়দ ফসিউর রহমান মার্কেটের দৃক ডের্ন্টাল পয়েন্টে সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) হবীগঞ্জ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো: সাইফুর রহমান।

সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি এ,এন,এম ওয়াহিদুজ্জামান, জয়শ্রী চৌধুরী শিখা, সদস্য মো: কাওছার ইকবাল, এস এ হামিদ, সৈয়দ ছায়েদ আহমেদ, ডা. পুষ্পিতা খাস্তগীর ও দিল আফরোজ বেগম।

সভায় অতিথি দুর্নীতি দমন কমিশন (দুদক) হবীগঞ্জ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো: সাইফুর রহমান, বিগত দিনের এবং বর্তমানের দুপ্রক শ্রীমঙ্গলের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরও জানান, দুদকের এই সামাজিক কার্যক্রমে বিনা পারিশ্রমিকে, সেচ্ছাসেবায় এবং নিজ অর্থ খরচ করে দেশের অনেক উপজেলা থেকে শ্রীমঙ্গলের কার্যক্রম অনেক ভাল এবং প্রশংসনীয়। তিনি এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংগঠনের সভাপতিসহ সকল নেতৃবৃন্দকে অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com