শ্রীমঙ্গলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

July 15, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ জুলাই সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙাখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল প্রমূখ।

এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com