রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে সচেতনতামূলক রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজারের আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান ‘রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ জুলাই শ্রীমতি দূঘর উচ্চ বিদ্যালয়ে রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি দুঘর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অজয় কুমার সূত্রধর, সহকারী শিক্ষক প্রীতি রানী পাল, নজমুল খান, অফিস সহকারী অনুপম দেব, রেডিও পল্লীকণ্ঠের নিউজ প্রডিউসার পলি রানী দেবনাথ, শিপন দেব,অফিস সহকারি আরিফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, কবিতা আবৃত্তি, কৌতুক, নাটক পরিবেশন করে। পাশাপাশি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে “মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ,বাল্যবিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস” বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
এ সময় শ্রীমতি দূঘর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ‘রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে। আশা করি এ ধরনের অনুষ্ঠান আরও হবে।
‘রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠান প্রচারিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।



মন্তব্য করুন