আমগাছে ঝুলছিল বিশাল আকৃতির অজগর

July 22, 2023,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের ফিনলে ডিভিশনের একটি বাংলো থেকে শুক্রবার ২১ জুলাই দুপুরে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উপজেলার ভাড়াউড়া চা বাগানের ফিনলে ডিভিশনের ডা. সাদাত হোসেন মোঃ আসলাম এর বাংলোর আম গাছে বিশাল আকৃতির একটি অজগর সাপ রয়েছে বলে আমাকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে আমি বন বিভাগের লোকজনকে সাথে নিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে হস্তান্তর করি।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল জানান, অজগর সাপটিকে উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল শহরের পূর্বাশা এলাকা থেকে দুর্লভ প্রজাতির বিষধর একটি শংকিনি সাপ উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় বনে অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com