মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দিনব্যাপী কর্মশালা

July 22, 2023,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিনি)’র উদ্যোগে ব্র্যাক লার্নিং সেন্টার ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ জুলাই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রেইস উদ্দীন আহমাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের শাখা ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ কামরান আহমদ সহ মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত ঝুঁকি সম্পর্কে কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে শাখার দায়িত্ব ও কর্তব্য বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

দিনব্যাপী কর্মশালায় সিলেট অঞ্চল ও ওই এলাকার এমটিনি এর ৮টি শাখা ও উপ-শাখার শাখা ব্যবস্থাপক, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাসহ ৫২ জনেরও বেশি অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com