শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক গনেশ দেব’র পরিবারকে মরনোত্তর ভাতা প্রদান
July 23, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা ট্রাক, ট্যাংক লরী পিক-আপ কাভার্ড ভ্যান চট্র-২৪০৩ এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল শাখার পরিবহন সদস্য প্রয়াত গনেশ দেব’র পরিবারকে মরনোত্তার ভাতা প্রদান করা হয়েছে।
শনিবার ২২ জুলাই মৌলভীবাজার জেলা ট্রাক ট্যাংকলরী পিক-আপ কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্র-২৪০৩ এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার ভানুগাছ সড়কস্থ অফিসে প্রয়াত পরিবহন শ্রমিক গনেশ দেব’র পরিবারের হাতে মরনোত্তর ভাতার নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন।
এসময় ট্রাক ট্যাংকলরী পিক-আপ কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল শাখার সভাপতি নুরু মিয়া ও সম্পাদক মো. শাহজাহান মিয়া প্রয়াত পরিবহন শ্রমিক গনেশ দেব বর্মার’র শ্যালক মনি দেব বর্মার হাতে নগদ মরনোত্তর ভাতার টাকা তোলে দেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন