শ্রীমঙ্গলে ছিনতাই মামলার ২ আসামী গ্রেফতার, ৭ হাজার টাকা উদ্ধার

July 24, 2023,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে শহরের স্টেশন রোড থেকে মোঃ নাইম ইসলাম (২১) ও মোঃ ইমন (২০) নামে ছিনতাই মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া দুই আমামীর কাছ থেকে ৭ হাজার টাকা উদ্ধারকরেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার (২৪ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামীকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত নাইম ইসলাম আশিদ্রোন ইউনিয়নের ফটকি গ্রামের আব্দুল আহাদের পুত্র এবং মোঃ ইমন (২০) শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের (২০),  জালালিয়া রোডের মোঃ সুমন মিয়ার পুত্র।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার মোহাজিরাবাদ যাওয়া ও আসা বাবদ শ্রীমঙ্গল উপজেলা আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র ড্রাইভার মাসুক মিয়া (৪৫) এর অটোরিক্সাটি ৫০০ টাকায় ভাড়া করেন।

আসামীদের কথা মতো ড্রাইভার মাসুক মিয়া আসামীদ্বয়কে নিয়া গতকাল আনুমানিক সন্ধা ৬.৪৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নস্থ মোহাজিরাবাদ বাজার সংলগ্ন এমআরখান চা বাগানে যাওয়ার রাস্তার মুখে পৌছার পর আসামীরা অটোরিক্সা থেকে নেমে ড্রাইভার মাসুক মিয়াকে ঝাপটে ধরে এবং ১নং আসামী তাহার পকেট হইতে একটি স্টিলে  ছোট কেচি বের করে ড্রাইভার মাসুক মিয়ার পেটে চাপ দিয়ে তাকে প্রাণে হত্যার হুমকি প্রদান করে।

এক পর্যায়ে আসামীরা ড্রাইভার মাসুক মিয়াকে টানা হেঁছড়া করে তার পরিহিত কালো রংয়ের ফুল প্যান্টের পেছনের পকেটে রক্ষিত নগদ ৭ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার খবর শুনে অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক থানা এলাকায় জরুরি ডিউটিতে নিয়োজিত থাকা এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থল এলাকা হতে এলাকার লোকজনদের সহায়তায় এই আসামীদের গ্রেফতার করেন।

সাক্ষীদের সম্মুখে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীদের স্বীকারোক্তি মোতাবেক ১নং আসামী মোঃ নাইম ইসলাম এর নিকট হইতে নগদ ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা ও ০১টি স্টিলের ছোট কেচি এবং ২নং আসামী মোঃ ইমন নিকট হইতে নগদ ২,০০০/-(দুই হাজার) টাকা উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে ড্রাইভার মাসুক মিয়া বাদী হয়ে অভিযোগ দায়ের করলে শ্রীমঙ্গল থানার মামলা নং-২৭, তারিখ-২৪/০৭/২০২৩ইং রুজু হয়। সোমবার ২৪ জুলাই দুপুরে আসামীদ্বয়কে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com