এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে বিশ্বপ্রিয় কাব্য

July 30, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য। সে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনের ছেলে।

সম্প্রতি শুক্রবার ২৮ জুলাই গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ফলাফলে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে কাব্য। মোট ১৩০০ নম্বরের পরীক্ষার মধ্যে তার অর্জিত নম্বর ১১৭৩।

কাব্য ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)’র প্রাক্তন টি-প্লান্টার বিজয় কান্তি ভট্টাচার্যের পৌত্র (নাতি), দিপালী গোস্বামীর দৌহিত্র এবং তনুশ্রী গোস্বামীর একমাত্র ছেলে।

নিজের অনুভূতি জানিয়ে বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য জানায়, জিপিএ-৫ পেয়ে অনেক খুশি লাগছে। আমার সাফল্যের পেছনে রয়েছে আমার বাবা-মা, দাদা-দিদা ও শিক্ষকের উৎসাহ আর সমর্থন।

তারা সবসময় আমাকে সাহস যুগিয়েছেন, প্রেরণা দিয়েছেন। সবার কাছে আমি আশির্বাদ প্রার্থী। ভবিষ্যতে যেন বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারি।

পড়াশোনা পাশাপাশি কাব্য নানান সাহিত্য-সংস্কৃতি এবং আবৃত্তি প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার অর্জন করেছে। দাবা প্রতিযোগিতাতেও রয়েছে তার গৌরবময় সাফল্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com