লন্ডন প্রবাসী ফয়জুল ইসলামের উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে গরীব মানুষদের শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার ২ আগস্ট দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এ সব শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন লন্ডন প্রবাসী ফয়জুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, মাইটিভি মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ রিয়ন, এনটিভি ইউকে প্রতিনিধি পিন্টু দেবনাথ, নিউনেশন শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহিম প্রমূখ।
এ সময় তিনি সাংবাদিকদের তিনি ছাতা উপহার দেন। ফয়জুল ইসলাম জানান, তার ৫০তম জন্ম দিন উপলক্ষে ছেলে মেয়ে ও বন্ধুবান্ধবদে পরামর্সে তিনি এ উদ্যোগ নেন।
উল্লেখ্য ফয়জুল ইসলাম দীর্ঘদিন ধরে স্বপরিবারে লন্ডনে বসবাস করে আসলেও প্রতিবছরই তিনি দেশে আসেন এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকেন।
ইতিমধ্যে তিনি প্রায় ৬ জন গরিব মেয়েকে নিজ খরছে বিয়ে দেয়া, শতাধিক টিউবল বিতরণ ও ঘর তৈরী করেদেয়াসহ বিভিন্নভাবে সহায়তার হাত প্রসস্ত রেখেছেন।



মন্তব্য করুন