শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পর্শে কলেজ ছাত্রী নিহত

August 6, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পর্শ হয়ে সুইটি বেগম (১৯ ) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সংলগ্ন মাঝদিহি গ্রামে এ ঘটনা ঘটে।

সুইটি বেগম মৌলভীবাজার মহিলা কলেজে অনার্সের ছাত্রী। সে শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সংলগ্ন মাঝদিহি গ্রামের মৃত হারুন মিয়া মেয়ে।

শনিবার ৫ আগস্ট সন্ধ্যার দিকে মাল্টিপ্লাগে মোবাইল চার্জার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হলে মৌলভীবাজার ২৫০ বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন। কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব জানান, সন্ধ্যায় চার্জার লাগাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সুইটি।

এ সময় তার ছোট ভাই তাকে সাহায্য করতে গেলে সেও আহত হয়। তবে দ্রুত মেইন সুইচ বন্ধ করার কারণে ছোট ভাইটি বেঁচে যায়। কিন্তু মেয়েটি মারাত্মক আহত হলে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com