শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দেশিয় তৈরি চোলাই মদ ও পরোয়ানাভুক্ত ৪ জন আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ৫ আগস্ট রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাছান, উপপরিদর্শক (এসআই) তীথংকর দাসসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন শংকর নিকিয়াশন (৫০) ও মো. জসিম মিয়া (৪২)। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২৫ লিটার দেশীয় তেরি চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
এছাড়াও অন্য এক অভিযানে পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল করিম, সাজিদ মিয়া, জিলু মিয়া ও মোছাঃ আয়রুন বেগম।
পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল করিম নাঃ শিঃ-১১৭/২২, পিটিশন-৩৩/২২’র পরোয়ানাভুক্ত আসামি। আসামি সাজিদ মিয়া সিআর-১৫/২২ (শ্রীঃ)’র পরোয়ানাভুক্ত।
জিলু মিয়া ও মোছাঃ আয়রুন বেগম নারী-শিশু মামলা ১৬১/২০১৫, পিটিশন মামলা-১৫৩/২০১৫’র পরোয়ানাভুক্ত আসামি। রোববার ৬ জুলাই সকালে গ্রেপ্তারকৃত ৬ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।



মন্তব্য করুন