ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

August 6, 2023,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি আলমগীর সেলিমকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে।

রোববার ৬ আগস্ট দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী আলমগীর সেলিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমি সৎভাবে টিসিবির পণ্য বিক্রি ব্যবসার সাথে জড়িত। আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকলেও কোন মাদকের মামলা ছিল না।

শনিবার ২২ জুলাই পুলিশ তাকে বাসা থেকে ডেকে নিয়ে ইয়াবা মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠায়। পরদিন তিনি জামিনে বের হয়ে দেখতে পান তার বিরুদ্ধে ইয়াবা মামলা দেয়া হয়েছে। এ বিষয়ে নিয়ে তিনি তার দলের তার প্রতিপক্ষ বিএনপির লোকদের দায়ী করেন।

তিনি বলেন, তিমির বনিক নামে এক সাংবাদিক বিভিন্ন অনলাইন পোর্টালের নিউজে তার একক ছবি ব্যবহার না করে স্থানীয় বিএনপি নেতাদের সাথে তোলা গ্রুপ ছবি উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করেছেন।

অথচ ওই ছবিতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলীকে ক্রপ করে দেয়া হয়েছে। এতেই বুঝা যায়, বিএনপির নেতারা তার আটকের পেছনে রয়েছেন বলে তিনি জানান। তিনি তিমির বনিক নামে ব্যক্তির অপসাংবাদিতকার বিরুদ্ধে আইনের আশ্রয় নিবেন বলে জানান।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার ২০ জুলাই খুচরা মাদক কারবারি মিঠুন শীলকে মাদকসহ আটক করা হয়।

পরে মিঠুন শীল স্বীকারোক্তি দেয় যে, সে দীর্ঘদিন থেকে আলমগীর সেলিমের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে আনে।

তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানান। তিনি আরও জানান, আটকের পর আলমগীর সেলিমও পুলিশের নিকট স্বীকার করেন তিনি এ কাজের সাথে জড়িত রয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোসাব্বির আলী মুন্না, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব জয়নাল আবেদীন চৌধুরী ও উপজেলা যুবদলের সদস্যসচিব টিটু আহমেদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com