শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পেলো ১৬২ টি পরিবার

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শ্রীমঙ্গলে ১৬২টি ভূমি ও গৃহহীন পরিবার পেয়েছে নতুন ঠিকানা। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ গৃহ ও ভুমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে।
বুধবার ৯ আগস্ট সারাদেশের সাথে ভিডিও কনফারেন্স এ জেলার এই উপজেলাকেও ভূমিহীন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১৬২ টি গৃহহীন পরিবারের হাতে ঘরের দলিল তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ, আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।



মন্তব্য করুন