শ্রীমঙ্গলে গ্রান্ড সেলিম রিসোর্ট’র দৃষ্টিনন্দন রিসিপশন সেন্টারের উদ্বোধন

August 9, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পর্যটন শহর শ্রীমঙ্গলের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে উন্নত মানের রেস্ট হাউজ ও রিসোর্ট। দেশী ও বিদেশি ভ্রমণ পিপাসুরা শ্রীমঙ্গলের সুন্দর্য উপভোগ করতে এসব হোটেল, রিসোর্ট ও রেস্ট হাউজে স্বাচ্ছন্দে রাত্রীযাপন করেন। তেমনি একটি রিসোর্টে পর্যটকদের অভের্থনা জানাতে নবনির্মিত রিসিপশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।

বুধবার ৯ আগস্ট দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর রামনগর মনিপুরি পাড়ায় মনোরম পরিবেশে গড়ে উঠা গ্রান্ড সেলিম রিসোর্টের দৃষ্টিনন্দন রিসিপশন সেন্টারের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার, গ্রান্ড সেলিম রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ও পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com