সবজি ক্ষেতে আটকা পড়ল ৯ ফুট দৈর্ঘ্যের অজগর

August 10, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সবজি ক্ষেতের জালে জড়িয়ে আটকে পড়া একটি অজগর সাপকে উদ্ধার করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

বৃহস্পতিবার ১০ আগস্ট ভোর সাড়ে ৬টায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভূইয়া বাড়ির সবজি ক্ষেতের জালে জড়ানো অবস্থায় একটি অজগর সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

সজল দেব জানান, ভোর বেলা খবর পেয়ে কালাপুর ভূইয়া বাড়ির সবজি ক্ষেতের জালে জড়ানো অবস্থায় অজগর সাপটিকে উদ্ধার করি। ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় মুরগী খাওয়ার জন্য সাপটি এখানে এসে সবজি ক্ষেতের জালে আটকা পড়ে।

সময়মতো উদ্ধার করতে না পারলে হয়তো সাপটি মারা যেতো। পরে প্রায় ৯ ফুট লম্বা ও প্রায় ১০ কেজি ওজনের উদ্ধারকৃত অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com